গেন্নাদি পি. ট্রটসেনকো
রুশীয় ফেডারেশনের বিশেষ ও পূর্ণক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূত
গেন্নাদি পি. ট্রটসেনকো ১৯৪৮ সালে জন্মগ্রহন করেন| ১৯৭১ সালে মস্কো রাষ্ট্রীয় পররাষ্ট্র সম্পর্কের বিশ্ববিদ্যালয়ে তিনি ডিগ্রি অর্জন করেন| সেই বছর তিনি কূটনৈতিক সেবায় যোগদান করেন| পাকিস্তানে কারাচিতে ইউঃএসঃএসঃআর উপদূতাবাসে (১৯৭১-১৯৭৭ সালে ও ১৯৮৮-১৯৯৩ সালে) আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে রুশীয় ফেডারেশন দূতাবাসে (১৯৯৭-২০০১ সালে) তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন| ২০০১-২০০৬ সালে রুশীয় ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের তৃতীয়/দ্বিতীয় এশিয়া বিভাগের উপপরিচালক হিসেবে কাজ করেন| ২০০৬ সালে তিনি বাংলাদেশে রুশীয় ফেডারেশনের বিশেষ ও পূর্ণক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূত নিযুক্ত হন| তিনি ইতিহাসে পিএইচডি অর্জন করেন| তিনি উর্দু, ইংরেজি, জার্মান আর ফরাসি ভাসা জানেন|
|